রাজ্যের সাংবাদিকদের তৎপরতায় মানসিক ভারসাম্যহীন যুবক ফিরে পেল পরিবারের লোকজনদের । - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Tuesday, 19 January 2021

রাজ্যের সাংবাদিকদের তৎপরতায় মানসিক ভারসাম্যহীন যুবক ফিরে পেল পরিবারের লোকজনদের ।




নিজস্ব প্রতিনিধি, কলকাতা,১৯জানুয়ারি :-

কেউ বলে ' দু পয়সার সাংবাদিক। ' কেউ বলে ' নিধিরাম সর্দার'। তবু স্থানীয় সাংবাদিকেরা শুধু পেশাগত দায়েই নয়; মানবিক গুণেও কখনোসখনো  ভাস্বর হয়ে ওঠেন।গতকালই এক ভারসাম্যহীন যুবককে তার বাড়ি পৌছে দেবার ব্যবস্থা করে ভাতারে আলোচনার কেন্দ্রে  তরুণ স্থানীয় সংবাদদাতা। মানসিক ভারসাম্যহীন ওই যুবক ত্রিপুরার বাসিন্দা।আমিরুল ইসলামের এই মানবিক কাজ গর্বিত করেছে সমাজকে।এর আগেও গলসীতে আজিজুর রহমান( মাখন) নামে এক স্থানীয় সাংবাদিক  অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। বিপদে সাহায্য পৌছে দেওয়া থেকে শেষকৃত্যে।কালকের ঘটনাও তারিফ করার মত।
দুই রাজ্যের সাংবাদিকদের তৎপরতায় মানসিক ভারসাম্যহীন যুবক ফিরে পেল পরিবারের লোকজনদের।সংবাদ সংগ্রহ করা সাংবাদিকের কাজ সকলেই  জানেন।সেটা পেশার দায়।
তার পাশাপাশি নানান সমাজসেবামূলক কাজের সঙ্গে যে সাংবাদিকরা অনেকেই যুক্ত থাকেন তা আবারো প্রমাণ হলো। সাংবাদিক আমিরুল ইসলাম ও ত্রিপুরার সাংবাদিক ভানু চন্দ্র ও উত্তম সিনহার তৎপরতায় মানসিক ভারসাম্যহীন যুবক ফিরে পেল তার পরিবারকে। 


No comments:

Post a Comment

Post Top Ad