সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে জঙ্গলমহল মেলা! - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Saturday, 6 February 2021

সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে জঙ্গলমহল মেলা!

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা,৬ফেব্রুয়ারি :- পুরুলিয়ার লোকসংস্কৃতি তথা সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে অন্যান্য বছরের ন্যায় এ বছরও তৃণমূল কংগ্রেস আয়োজিত পুরুলিয়ার ঝালদা এক নাম্বার ব্লকের পুস্তি হাই স্কুল মাঠে তিন দিনব্যাপী  জঙ্গলমহল মেলার আয়োজন করা হয় |এই মেলার মধ্য দিয়ে স্থানীয় ছাত্র ছাত্রী সহ জেলার ছোট বড় শিল্পীদের কে নিয়ে করা হয় পুরুলিয়ার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান |পাশাপাশি এলাকার কৃষকদের কথা ভেবে তাদের চাষ করা ফসলের প্রতিভা দেখানো ও তাদেরকে উৎসাহিত করার জন্য তাদের হাতে মেলা কমিটি সাধ্য মতো পুরস্কার তুলে দেন | উল্লেখ্য এই মেলায় চোখে পড়ার মতো নজর কাড়ে টুসু প্রদর্শনী |জানা যায় মানুষ জন কে উৎসাহ করতে এই মেলায় সারা রাত্রি ব্যাপি করা হয় ছৌ নৃত্য |এতে অংশগ্রহণ করেন গিয়াস উদ্দিন আনসারী ও সুদাম কুমার |এলাকার মানুষজনের সঙ্গে কথা বলে জানা যায় এই ধরনের জঙ্গলমহল মেলা করায় খুশি গোটা এলাকা বাসি |তারা অর্থাৎ গ্রাম বাসীরা বলছেন নিজেদের সংস্কৃতি চেতনা সম্বন্ধে সকলের নতুন জাগরিত অনুভব হলো এই মেলা থেকে |এই মেলাতে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা যুব তৃণমূলের সভাপতি সুশান্ত মাহাত , , প্রমুখরা |

No comments:

Post a Comment

Post Top Ad