নিজস্ব প্রতিনিধি, কলকাতা,৬ফেব্রুয়ারি :-বিধানসভা ভোট যতো এগিয়ে আসছে বর্ধমান শহরে তৃনমূলের জয়হিন্দ বাহিনীর প্রচার ততো বেরে চলেছে ।বর্ধমান শহরে ৩৫টি ওয়ার্ডে ধারাবাহিকভাবে তৃনমূল কংগ্রেস জয়হিন্দ বাহিনীর নতুন কমেটি গঠনের কাজ চলছে।নতুন এবং পুরানো তৃনমূল কংগ্রেসের কর্মীসমর্থকদের নিয়ে জয়হিন্দ বাহিনীর নতুন করে কমেটি গঠন চলছে।বর্ধমান পৌরসভার ৩০নম্বর ওয়ার্ডে কমেটি গঠন করা হলো শুক্রবার সন্ধ্যায়।বর্ধমান শহর তৃনমূল কংগ্রেস জয়হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস সহ অনান্য দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের উপস্থিতিতে নতুন কমেটি গঠন করা হলো ।যুবক যুবতিদের এই জয়হিন্দ বাহিনীর কমেটি গঠন গঠন করায় স্বাভাবিকভাবেই খুশি তৃনমূল কংগ্রেসের কর্মসমর্থকরা ।দলকে আরও মজবুত ও ঐক্যবদ্ধ করতে লড়াইয়ের আহবান জানিয়েছেন জয়হিন্দ বাহিনীর নেতৃত্বরা ।বিশেষ আলোচনা সভায় পুরুষ মহিলা সহ সাধারন তৃনমূল কংগ্রেসের কর্মীসমর্থকরা তারা উপস্থিত ছিলেন এই সভাতে ।পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট ।

No comments:
Post a Comment