অগ্নিকান্ডে সর্বশান্ত ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ী। - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Saturday, 6 February 2021

অগ্নিকান্ডে সর্বশান্ত ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ী।

   

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা,৭ফেব্রুয়ারি :-বিধ্বংসী অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেলো ৭ টি দোকান৷ রবিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি আনন্দনগর স্টেসন মোড় এলাকায়। আগুন লাগার পর ময়নাগুড়ি দমকল কেন্দ্রের কর্মীরা এসে আগুন নেভান। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান কয়েক লক্ষ টাকা। কিকারনে আগুন লাগলো তা এখনো পরিস্কার নয়। ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীরা প্রশাসনিক সাহায্যের দাবি জানিয়েছেন। নিউ ময়নাগুড়ি স্টেশন সংলগ্ন স্টেশন মোড় বাজারে এই আগুন লাগে। আগুনে পুরে গিয়েছে ৩ টি গালামাল দোকান, ২ টি পানের দোকান, ১ টি বৈদ্যুতিক সামগ্রীর দোকান ও ১ টি হোটেল। রাতে পেট্রোলিং এর দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা প্রথম আগুন দেখতে পেয়ে দমকলকে খবর দেয়। এরপর বাসিন্দারা আগুন দেখতে পেয়ে নিজেরাই আগুন নেভানোর কাজে হাত লাগায়। কিন্তু আগুন এতোটাই বেশি ছিল যে তাদের বেগ পেতে হয়। খবর পেয়ে দমকলের কর্মীরা এসে দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন লাগার কারন ক্ষতিয়ে দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা অধিকাংশই ছোট দোকানদার। ফলে অগ্নিকান্ডের ঘটনায় সর্বশান্ত তারা। 

No comments:

Post a Comment

Post Top Ad