দীর্ঘদিনের দাবী পুরন হওয়ায় স্বভাবতই খুশি পৌর নাগরিকেরাও! - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Saturday, 6 February 2021

দীর্ঘদিনের দাবী পুরন হওয়ায় স্বভাবতই খুশি পৌর নাগরিকেরাও!

    



    নিজস্ব প্রতিনিধি, কলকাতা,৭ফেব্রুয়ারি :-দীর্ঘদিনের অপেক্ষার অবসান উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পৌরবাসীর। প্রতি নাগরিকদের বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল সরবরাহের সুচনা হল শনিবার। আজ বিকেল চারটেয় শহরের দেবীনগরে ২নং জোনের জলাধার থেকে এই প্রকল্পে জল সরবরাহ শুরু করেন রায়গঞ্জ পৌরসভার পৌরপতি সন্দীপ বিশ্বাস সহ পুর কাউন্সিলররা। 

পুরসভা সুত্রে জানা গেছে, ২০১৩ সালে রায়গঞ্জ পুরসভার বাসিন্দাদের জন্য এই পরিশ্রুত পানীয় জল প্রকল্পের বরাদ্দ করে তৎকালীন কংগ্রেস পরিচালিত কেন্দ্রীয় সরকার। পরবর্তী তিন বছরের মধ্যে শহরের চারপ্রান্তে চারটি রিজার্ভার বসিয়ে মোট ২৭টি ওয়ার্ডের বাসিন্দা দের এই পরিষেবা পাওয়ার কথা থাকলেও তা সময়মত শেষ হয়নি নানাবিধ জটিলতার কারনে। কিন্তু পরবর্তীতে ২০১৭ সালে সালে রায়গঞ্জ পুরসভায় তৃনমুল ক্ষমতায় এলে এই কাজে গতি আনার প্রচেষ্টা হয়। তবে গত বছর কোভিডের কারনে এই জল পৌছনো সময়মত সম্ভব হয়নি বলে জানিয়েছে পুরসভা। আর বাসিন্দারা বিনামুল্যে এই পানীয়জলের সংযোগ পাবেন এমনকি এরজন্য এক্ষনি কোনো আলাদাভাবে কর দিতে হচ্ছে না বলেই জানিয়েছেন রায়গঞ্জের পুরপ্রধান সন্দীপ বিশ্বাস। অবশেষে নানা বিতর্ক এড়িয়ে আজ দীর্ঘদিনের দাবী পুরন হওয়ায় স্বভাবতই খুশি পৌর নাগরিকেরাও। 



No comments:

Post a Comment

Post Top Ad