নিজস্ব প্রতিনিধি, কলকাতা,৬ফেব্রুয়ারি :-শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গলে আগুন লেগে যায় এদিন। বিস্তীর্ণ এলাকা জুড়ে দ্রুত আগুন ছড়িয়ে পরে। যদিও, সোনাঝুরি হাটের দিকে আগুন আসেনি৷ জঙ্গল জুড়ে আগুন লেগে যাওয়ায় কয়েকশো সোনাঝুরি গাছের ক্ষতি হয়েছে। স্থানীয় মানুষজনের প্রচেষ্টায় আগুন আয়ত্বে আসে৷ পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। জানা গিয়েছে, পর্যটকদের জলন্ত বিড়ি-সিগারেট থেকেই শুকনো পাতায় আগুন লেগে যায়। সেখান থেকেই আগুন ছড়িয়ে পরে।

No comments:
Post a Comment