নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২ফেব্রুয়ারি :-শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংস্কারের দাবী জানিয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস কে চিঠি দিলেন শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য। দীর্ঘ কয়েক বছর থেকে অবহেলায় পড়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম। রক্ষনা বেক্ষনের অভাবে জরাজীর্ণ অবস্থা এখন একমাত্র স্টেডিয়ামের। খেলাধুলা অনেক দিন আগে থেকেই বন্ধ হয়ে গিয়েছে। সম্প্রতি শিলিগুড়িতে আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের দাবি করে এসেছে বিভিন্ন ক্রীড়া সংগঠন। শিলিগুড়ি পুর নিগমে সাংবাদিক বৈঠক করে বিধায়ক বলেন অবিলম্বে স্টেডিয়ামকে সংস্কার করে তা খেলার উপযোগী করে তোলার জন্য তিনি মন্ত্রী অরূপ বিশ্বাসকে চিঠি করেন। সরকার উদ্যোগ গ্রহন করলে আবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে খেলা গুলি ফিরে আসবে।।

No comments:
Post a Comment