মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণাকে চ্যালেঞ্জ ছুড়লেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Thursday, 4 February 2021

মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণাকে চ্যালেঞ্জ ছুড়লেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

  

নিজস্ব প্রতিনিধি, কলকাতা,৪ফেব্রুয়ারি :-মমতা ব্যানার্জীকে নন্দীগ্রামে হারাতে রাধারানী হাঁড়িই যথেষ্ট ।" আজ পুরুলিয়ার জয়পুরের আরবিবি হাইস্কুল ময়দানে এভাবেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণাকে চ্যালেঞ্জ ছুড়লেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী 

এদিন বক্তব্যের আগাগোড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব্যানার্জীকে তোপ দাগেন তিনি । তৃণমূল দলকে কটাক্ষ করে তিনি বলেন, তৃণমূল মানেই এনামুল । এদিন কুড়মি বোর্ডের উন্নয়ন প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, "যাদের সঙ্গে সমাজের কোনো সংগঠন নেই তাদের মাথার উপর বসিয়েছে তৃণমূল । বোর্ডের নামে ১০ কোটি টাকা উধাও । নন বাউরিদের বাউরি সংগঠনের উন্নয়নের জন্য মাথার উপর বসিয়ে দিয়েছে। এই হচ্ছে এদের বাস্তব জ্ঞান।" পাশাপশি নন্দীগ্রামে বিধানসভা ভোটে দাঁড়ানো প্রসঙ্গে তিনি বলেন, 'পার্টি যদি বলে আমিই নন্দীগ্রামে লড়ব । মমতা ব্যানার্জীকে হারানোর জন্য কি বিখ্যাত লোক দরকার নাকি ? মমতা ব্যানার্জীকে নন্দীগ্রামে হারাতে রাধারানী হাঁড়িই যথেষ্ট ।"এদিন মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জেলা বিজেপি সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিনের জনসভাস্থল ছিল কানায় কানায় ভর্তি।

No comments:

Post a Comment

Post Top Ad