নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৫জানুয়ারি :-
ভোটের মুখে উত্তরবঙ্গে কি নাশকতার ছক কষেছে কোন সংগঠন?শিলিগুড়ি শহরে একের পর এক অস্ত্র সহ দুষ্কৃতীদের গ্রেপ্তারের ঘটনায় এমন প্রশ্নই উঠছে শহর বাসীর মধ্যে।গত সপ্তাহে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশের অভিযানে প্রচুর অস্ত্র এবং কার্তুজ সহ ধরা পড়ে ৪ দুষ্কৃতী।সপ্তাহ কাটতে না কাটতেই পুনরায় আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ।শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ৭ রাউন্ড কার্তুজ এবং নগদ প্রায় সাত লক্ষ টাকা উদ্ধার হয়েছে।পাশাপাশি ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে মাদক।শিলিগুড়িতে অস্ত্র বিক্রি করতেই ধৃত দুই দুষ্কৃতী শমসের আলী এবং সাহা বালি শিলিগুড়িতে এসেছিল কিনা,তারই তদন্ত শুরু করেছে পুলিশ।দুজনের বাড়ি বিহারের ডালখোলা এলাকায় বলে জানতে পেরেছে পুলিশ।গত সপ্তাহে সাতটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং প্রায় ১০০ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছিল মাটিগাড়া এলাকাতেই পুনরায় অস্ত্র উদ্ধার এবং কার্তুজ উদ্ধারের ঘটনায় একটা প্রশ্ন থেকেই যাচ্ছে।আসন্ন বিধানসভা নির্বাচনের আগে উত্তরে সন্ত্রাসের কোন পরিকল্পনা করে নিতো কোন দল?

No comments:
Post a Comment