নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৫জানুয়ারি :-
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশের অভিযানে অবশেষে গ্রেফতার হলো পুলিশের গাড়ি দেখে পালিয়ে যাওয়া ৪ দুষ্কৃতী।গত সোমবার রাতে মাটিগাড়া থানার ফাঁসিদেওয়া মোড় রেললাইন পার্শ্ববর্তী এলাকায় ১০-১২জন দুষ্কৃতী জড়ো হয়েছিল ডাকাতির উদ্দেশ্যে।এই খবর পেয়ে সেই স্থানে অভিযান চালিয়ে ছিল মাটিগাড়া থানার পুলিশ।পুলিশের গাড়ি দেখে বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও।দুজনকে গ্রেপ্তার করেছিল মাটিগাড়া থানার পুলিশ।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছিল ডাকাতির উদ্দেশ্যে নিয়ে আসা বেশকিছু অস্ত্রশস্ত্র।এরপর ধৃত ওই দুই দুষ্কৃতীকে জিজ্ঞাসাবাদ করে চারজন দুষ্কৃতীকে গ্রেফতার করল মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী।ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে লোহার রড এবং ধারালো অস্ত্র।মাটিগাড়া থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম প্রসেনজিৎ মন্ডল,রাজেশ সাউ,সৌমিক দত্ত এবং উদয় রাই।ধৃতদের সোমবার শিলিগুড়ি আদালতে পাঠানো হয়।মাটিগারা থানা পুলিশ সূত্রে জানানো হয়েছে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকি পালিয়ে যাওয়া দুষ্কৃতীদের পাকড়াও করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

No comments:
Post a Comment