যুব মোর্চার সক্রিয় কর্মীকে আটক - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Monday, 25 January 2021

যুব মোর্চার সক্রিয় কর্মীকে আটক


নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৫জানুয়ারি :-

রাতে মুর্শিদাবাদে রাতে নবগ্রামে যুব মোর্চার সক্রিয় কর্মীকে আটক করে নবগ্রাম থানার পুলিশ। যদিও সকালে স্থানীয় বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে সঠিক কী কারণে তাকে আটক করা হয়েছিল- বিষয়টি এখনো রয়েছে ধোঁয়াশায়। বিজেপি যুব মোর্চার সক্রিয় কর্মী খোকন দাস নবগ্রামের রাইন্ডা গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। গতকাল রাতে তার নিজের বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। এরপর সোমবার সকালে ঘটনার পরিপ্রেক্ষিতে নবগ্রাম থানায় হাজির হন দলীয় নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা। অবশেষে ছেড়ে দেওয়া হয় খোকন দাস নামে বিজেপির ওই কর্মীকে। ঘটনায় স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি- সোমবার নবগ্রামে বিজেপির জনসভায় রেকর্ড সংখ্যক জনসমাগম হতে চলেছে। তাই পায়ের তলার মাটি হারানোর ভয়ে পরিকল্পিত ভাবে আটক করা হয়েছিল বিজেপি কর্মীখোকন দাসকে।

No comments:

Post a Comment

Post Top Ad