পাত্রসায়র জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে পঞ্চাশটি হাতির একটি দল ব্যাপক ক্ষতির মুখে আলু চাষীরা - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Monday, 25 January 2021

পাত্রসায়র জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে পঞ্চাশটি হাতির একটি দল ব্যাপক ক্ষতির মুখে আলু চাষীরা



নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৫জানুয়ারি :-

ফের হাতির উপদ্রপে রাতের ঘুম ছুটেছে পাত্রসায়র রেঞ্জের জঙ্গল লাগোয়া সাধারণ মানুষদের । পাশাপাশি ব্যাপক ক্ষতির মুখে আলু চাষীরা । বনদপ্তর সূত্রে জানতে পারা যায় , মেদিনীপুর থেকে জয়পুর হয়ে পাত্রসায়র জঙ্গলে প্রবেশ করে হাতির দলটি । এই মুহূর্তে পাত্রসায়র রেঞ্জের কুসদ্বীপ বিটের কেয়াডহরি জঙ্গলে অবস্থান করছে হাতি গুলি । রবিবার ভোর বেলায় হাতি গুলি পাত্রসায়র জঙ্গলে প্রবেশ করে । হাতির উপদ্রবে জঙ্গল লাগোয়া আলুচাষিদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে । ইতিমধ্যেই বেশ কয়েক বিঘা আলু নষ্ট করে দিয়েছে হাতির দলটি । তবে স্থানীয় বনদপ্তর যথেষ্ট তৎপর রয়েছে যাতে করে লোকালয়ে প্রবেশ করে সাধারণ মানুষের প্রাণহানির মতো কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে । 

আনন্দ মাল স্বপন কুমার মাল নামের স্থানীয় বাসিন্দারা বলেন ,  রীতিমতো হাতির আতঙ্কে আমাদের রাতের ঘুম ছুটেছে  আলুর ক্ষয়ক্ষতি হয়েছে । বনদপ্তরের কাছে আমাদের আবেদন বনদপ্তর যেন হাতি গুলিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সুবন্দোবস্ত করে তাহলে ভালো হয় ।

পাত্রসায়ের রেঞ্জ অফিসার শিবপ্রসাদ সিংহ বলেন , আমরা হাতিগুলোর ওপর নজর রেখেছি যাতে করে সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয় । তবে চাষিদের ফসলের যা ক্ষয়ক্ষতি হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হবে বলে তিনি জানান ।

No comments:

Post a Comment

Post Top Ad