এক ব্রাহ্মণ পরিবারে মধ্যাহ্নভোজ গ্রহণ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Friday, 29 January 2021

এক ব্রাহ্মণ পরিবারে মধ্যাহ্নভোজ গ্রহণ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

 




নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৯জানুয়ারি :-

আগামী রবিবার ৩১শে জানুয়ারি দুপুরে ডুমুরজলার জনসভা শেষে বেলুড়ের লালা বাবু সাহা রোডে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারের বাড়িতে মধ্যাহ্নভোজ গ্রহণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।  অম্বিকা জুটমিল অবসরপ্রাপ্ত কর্মী অমর মুখার্জি  ব্রাহ্মণ ও দরিদ্র পরিবার  হওয়ায় বাছা হয়েছে তাদের পরিবারকে ।  স্বরাষ্ট্রমন্ত্রী তাদের বাড়িতে আসছেন জেনে যথেষ্ট উৎসাহিত মুখার্জি পরিবারের সকল সদস্যরা । এই মুহূর্তে তারা সকলেই চরম ব্যস্ত তাদের বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে । আগামী রবিবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীকে কি খাওয়াবেন তা নিয়ে এখনো চিন্তা ভাবনা না করলেও, তাদের ইচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীকে ভাত নিরামিষ ডাল পাঁচ রকমের ভাজা দুটো তরকারি ও মিষ্টি পরিবেশন করার । এছাড়াও তাদের ইচ্ছে রয়েছে শীতের পিঠা ও পায়েস করার । তারা চেষ্টা করবেন তাদের সাধ্যমতো সমস্ত আয়োজন করা । ইতিমধ্যে গোটা এলাকা পরিদর্শন করে গিয়েছেন সরকারি অধিকারীরা । নিরাপত্তায় কোনরকম খামতি যাতে না থাকে সেই কারণেই ইতিমধ্যেই গোটা এলাকায় হেলিকপ্টার এর মাধ্যমে নজরদারি চালাচ্ছে এনএসজি কমান্ডো । আপাতত গোটা এলাকাবাসী অপেক্ষা করছেন রবিবার দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা কে আমন্ত্রণ জানানোর জন্য ।

No comments:

Post a Comment

Post Top Ad