২০ দফা দাবিতে স্মারকলিপি প্রদান - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Friday, 29 January 2021

২০ দফা দাবিতে স্মারকলিপি প্রদান


নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৯জানুয়ারি :-

 ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস এমপ্লয়িজ ফেডারেশন জলপাইগুড়ি শাখার পক্ষ থেকে শুক্রবার  জলপাইগুড়ি অরণ্যভবনে বিক্ষোভ দেখিয়ে ২০ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হল । বনবিভাগের অস্থায়ী কর্মীরা দীর্ঘদিন থেকে কাজ করে আসছেন। প্রায় ১২১ জন অস্থায়ী কর্মী রয়েছেন।  ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস এমপ্লয়িজ ফেডারেশনের জেলা সম্পাদক কিশলয় বিকাশ দে বলেন  বনদফতরের অস্থায়ী কর্মীরা চাকরি করছেন ঠিকই কিন্তু তাদের ভবিষ্যৎ বলে কিছু নেই। চাকরি থেকে অবসরের সময় মাত্র তিন লক্ষ টাকা দেওয়া হবে। আর কিছুই পাবেন না তাঁরা। কোন পোস্টে চাকরি করেন সেটাও পরিস্কার করে বলতে পারবে না পরিবারকে। অনেক কর্মী প্যাকেজ ভুক্ত হয়নি। চাকরি থেকে অবসর নেওয়ার পরে যাদের তিন লক্ষ টাকা দেওয়ার কথা সেই টাকা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। অন্যদিকে রেশন ভাতা, ১৩ মাসের বেতন, ফরেস্ট এলাকায় বিশ্রামাগার পরিকাঠামো ভাল করার দাবি তোলা হয়েছে এদিন।

No comments:

Post a Comment

Post Top Ad