নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৯জানুয়ারি :-
এদিন বিধানসভার অধ্যক্ষর হাতে বিধায়ক পদ ত্যাগের ইস্তফা পত্র তুলে দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বিধায়ক পদ ছেড়ে দেওয়ার পর সেখান থেকে বেরিয়ে আসার পর সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ হাতে তিনি ইস্তফাপত্র তুলে দিয়েছেন । পুরো বিষয়টি এখন পরীক্ষা-নিরীক্ষা করা হবে সমস্ত কিছু ঠিক আছে কিনা ।এর পাশাপাশি তিনি জানিয়েছেন তিনি ডোমজুড় বিধানসভা থেকে নির্বাচিত হয়েছিলেন ।আগামী দিনেও তিনি ডোমজুড় বিধানসভার মানুষের পাশে দাঁড়াবেন ।এদিন বিধানসভা থেকে বেরিয়ে আসার সময় তার হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল ।সেই প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি বেশ খানিকটা আবেগ তাড়িত হয়ে পড়েন এবং তিনি জানান যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কাছে মাতৃসম ।তাকে সম্মান করা তার কাছে বড় বিষয় এবং তিনি তাঁর প্রতি চির কৃতজ্ঞ ।পাশাপাশি তিনি সমস্ত তার সহকর্মীদের প্রতি তিনি শ্রদ্ধাশীল। অন্যদিকে তিনি জানিয়েছেন তিনি বেশ কিছুদিন ধরে মানসিক প্রস্তুতি নিচ্ছিলেন মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকেও। তবে আজ তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। তবে তিনি জানান সাধারণ মানুষের হয়ে কাজ করতে হলে কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকা খুবই দরকার। এমন কথা এদিন জানালেন রাজীব বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত এদিন তাকে জিজ্ঞেস করা হয়েছিল আগামী 30 তারিখ অমিত শাহের সভায় উপস্থিত থাকবেন কিনা ।সেই প্রসঙ্গে এই কথা তিনি জানিয়েছেন ।এর পাশাপাশি তিনি সমস্ত সাংবাদিক বন্ধু এবং সাধারন জনগনের প্রতি তার শ্রদ্ধা প্রকাশ করেছেন।

No comments:
Post a Comment