জেলা পরিষদের সহকারি সভাধিপতির দুর্ব্যবহার! - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Wednesday, 20 January 2021

জেলা পরিষদের সহকারি সভাধিপতির দুর্ব্যবহার!

  

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২১জানুয়ারি :-  এক আপার বিভাগের কর্মীর সাথে জেলা পরিষদের সহকারি সভাধিপতির দুর্ব্যবহার করার প্রতিবাদে ও যতক্ষন না উনি ক্ষমা চাইছেন ততদিন দক্ষিন দিনাজপুর জেলা পরিষদের সমস্ত বিভাগের কর্মীরা আজ থেকে কর্মবিরতি শুরু করেছেন। আচমকাই কর্মীদের কর্মবিরতির ফলে ভোটের মুখে জেলা পরিষদের সমস্ত উন্নয়ন মুলক কাজ স্তব্ধ হয়ে থাকায় বিপাকে জেলার ক্ষমতাশীন দলের নেতা নেত্রী থেকে কাজের জন্য দুরদুরান্ত থেকে আসা সাধারন মানুষজন। জেলা পরিষদ সুত্রে জানা গেছে আজ অফিস চলার সময় সহকারি সভাধিপতির গাড়িতে চলতি মাসের বাকি ১০ দিনের তেল ভরা কে কেন্দ্র করে প্রথমে সহকারি সভাধিপতি ললিতা টিজ্ঞার সাথে পরিবহন বলেন বিভাগের দায়িত্বে থাকা নিশিথ রঞ্জন সরকারের কিছু বদানুবাদ হয়। অভিযোগ সেই সময় সহসভাধিপতি তাকে নাকি দুর্ব্যবহারের পাশাপাশি তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার শারিরিক ভাবে হেনস্থা করে। বিষয়টি কর্মীমহলে


জানাজানি হতেই কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পরে। এরপরেই জেলাপরিষদের সমস্ত বিভাগের কর্মীরা এর প্রতিবাদে ও অবিলম্বে সহকারি সভাধিপতিকে ক্ষমা চাওয়ার দাবিতে কর্মবিরতি শুরু করে। অপরদিকে যে কর্মীর সাথে দুর্ব্যবহারের অভিযোগ সেই নিশিথ রঞ্জন সরকারের অভিযোগ তিনি সরকারি নিয়ম মেনেই কাজ করেছিলেন।তবু তাকে দিয়ে উনি বে আইনি কাজ করার চাপ দিলে তিনি তা অস্বিকার করলে সহকারি সভাধিপতি তার সাথে অশ্লিল দুর্ব্যবহারের পাশাপাশি শারিরিক ভাবে হেনস্থা করেন বলে তিনি অভিযোগ জানান। 



No comments:

Post a Comment

Post Top Ad