অফলাইনে বার্ষিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত! - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Wednesday, 20 January 2021

অফলাইনে বার্ষিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত!

 করোনা আবহে স্কুল বন্ধ থাকলেও স্কুলের ছাত্রছাত্রীদের অফলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে ঘিরে বিতর্ক দেখা দিয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সেন্ট জেভিয়ার্স বিদ্যালয়ের অভিভাবক মহলে। ইতিমধ্যেই অভিভাবকদের কাছে অফলাইন পরীক্ষার রুটিন ও নির্দেশাবলি পাঠিয়ে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। যদিও চাপে পড়ে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে ছাত্রছাত্রীদের অভিভাবকদের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।


  


   নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২১জানুয়ারি :- ২০২০ সালের মার্চ মাস থেকে করোনা সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে চলা লকডাউনে বন্ধ হয়ে আছে সমস্ত স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান। লকডাউন আনলক পর্যায়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সংক্রমণের আশঙ্কায় সমস্ত স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে রাজ্য সরকার। স্কুল বন্ধ থাকাকালীন এরই মাঝে বিদ্যালয়ের কেজি ওয়ান ক্লাস থেকে দ্বাদশ শ্রেনীর বার্ষিক পরীক্ষা নিতে চলেছে রায়গঞ্জের ছটপড়ুয়ায় অবস্থিত সেন্ট জেভিয়ার্স ইংরেজি মাধ্যম স্কুল। ইতিমধ্যেই স্কুল কর্তৃপক্ষ নোটিশ টাঙানোর পাশাপাশি ছাত্রছাত্রীদের অভিভাবকদের কাছে পরীক্ষার রুটিন পাঠিয়ে দিয়েছে। সেন্ট জেভিয়ার্স স্কুল কর্তৃপক্ষ আগামী ১ ফেব্রুয়ারী থেকে ৬ মার্চ পর্যন্ত স্কুলে অফলাইনে বার্ষিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ঘোষনা করেছে। আর এতেই ক্ষুদ্ধ হয়েছেন সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকেরা। স্কুলের অভিভাবক ফোরামের সম্পাদক নির্মল কুন্ডু জানিয়েছেন, স্কুল কর্তৃপক্ষ এখনও পর্যন্ত স্কুলে করোনা প্রতিরোধমূলক কোনও ব্যাবস্থা গ্রহন করেনি। হয়নি স্যানিটাইজিং ও পরিষ্কার পরিচ্ছন্নতা, কিন্তু তার আগেই স্কুলের বার্ষিক পরীক্ষা অফলাইনে করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এমনকি অভিভাবকদের সাথে কোনও আলাপ আলোচনা করেনি স্কুল কর্তৃপক্ষ। 

No comments:

Post a Comment

Post Top Ad