নলেন গুড়ের স্পেশাল চায়ের স্বাদ নিতে ভিড় - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Thursday, 21 January 2021

নলেন গুড়ের স্পেশাল চায়ের স্বাদ নিতে ভিড়



    নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২১জানুয়ারি :-নলেন গুড়ে চা। হ্যাঁ নানা ধরণের চায়ের নাম শুনলেও নলেন গুড়ের চা শুনলে একটু অবাক হতেই হয়৷ তবে এবার এমনই চা পাওয়া যাচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে। 

এমনকি দিনদিন নলেন গুড়ের চায়ের চাহিদাও বাড়ছে। স্থানীয়রা তো বটেই জেলার বহু দূর-দূরান্ত থেকে চা পিপাসুরা আসছেন বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে সঞ্জিত শীলের চায়ের দোকানে। শীতের সকালে এই স্পেশাল চায়ের স্বাদ নিতে লম্বা প্রত্যহ লাইন পড়ে যায় সঞ্জিত বাবুর চায়ের দোকানের সামনে। সাধারণ লিকার কিংবা দুধ চায়ের চায়ের দামেই মিলছে নলেন গুড়ের সেই স্পেশাল চা। মাটির ভাঁড়ে বিক্রি হচ্ছে এই স্পেশাল চা। ছোট ভাঁড় ৫ টাকা ও বড় ভাঁড় ১০ টাকা। 

প্রায় মাস খানেক আগে থেকেই সঞ্জিতবাবু নলেন গুড়ের চা বিক্রি করছেন। প্রথম দিকে এই চা বিক্রি করা নিয়ে একটু সংশয় থাকলেও পরে এর চাহিদা অত্যন্ত বেড়ে যাওয়ায় খুশি

প্রসঙ্গত, সঞ্জিত শীলের বাড়ি বুনিয়াদপুর পৌরসভার বুনিয়াদপুর স্টেশন এলাকায়। দীর্ঘদিন ধরে তিনি বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে চা বিক্রি করে আসছেন। বরাবরই তিনি একটু নতুনত্বে বিশ্বাসী ছিলেন। নলেন গুড়ের মিষ্টি, সন্দেশ সহ অন্যান্য খাবার পাওয়া যায়। নলেন গুড় নিয়ে চিন্তা কাজ করছিলই। তাই তিনি চিন্তা করেছিলেন নলেন গুড়ের চা তৈরি করলে কেমন হবে। যেমন চিন্তা তেমনি কাজ। ঠিক মাসখানেক আগে তিনি নলেন গুড়ের চা তৈরি করেন এবং তার হাতে তৈরি নলেন গুড়ের চা খান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তারপর থেকেই নলেন গুড়ের চায়ের প্রচার বাড়তে থাকে। বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে এখন শুধু বুনিয়াদপুর নয় বিভিন্ন জায়গা থেকে রাখার জন্য সঞ্জিত শীলের দোকানে আসেন চা পিপাসুরা। তবে সন্দীপবাবু দাবি গ্রাহকরা নতুনত্ব চা খেতে চাইছে সেই জায়গা থেকে তার এই ভাবনা এবং সফলতাও এসেছে।



No comments:

Post a Comment

Post Top Ad