বেহাল রাস্তা মেরামতির দাবিতে ধূপগুড়ি স্টেশন মাস্টারকে ডেপুটেশন দিল - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Sunday, 24 January 2021

বেহাল রাস্তা মেরামতির দাবিতে ধূপগুড়ি স্টেশন মাস্টারকে ডেপুটেশন দিল

  



  নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৪জানুয়ারি :- বেহাল রাস্তা মেরামতির দাবিতে ধূপগুড়ি স্টেশন মাস্টারকে ডেপুটেশন দিল ধূপগুড়ি পুরসভা।দ্রুত রাস্তা মেরামত করা না হলে রেল অবরোধের হুমকি পুরসভার উপ পুর পিতা রাজেশ কুমার সিং এর।জানা যায় রেল লাইনের সম্প্রসারণের জন্য পুরসভার বিভিন্ন ওয়ার্ডের রাস্তা দিয়ে রেলের কাজের জন্য মালপত্র বহন কারি বড় গাড়ি চলাচলের ফলে পুর এলাকার রাস্তা গুলো বেহাল অবস্থা তৈরি হয়েছে।রাস্তার মাঝে মাঝে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এর ফলে যে কোন মূহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে।এর আগে রাস্তা মেরামত করার দাবিতে একাধিক বার ধূপগুড়ি পুরসভার পক্ষ থেকে রেল কর্তৃপক্ষকে ডেপুটেশন দেওয়া হলে তারা পুর কর্তৃপক্ষের কথা কর্ণপাত করেননি বলে অভিযোগ।এর প্রতিবাদে রবিবার ধূপগুড়ি পুরসভার পক্ষ থেকে ধূপগুড়ি স্টেশন মাস্টার অরবিন্দ কুমারের হাতে দ্রুত রাস্তা মেরামতির দাবিতে ডেপুটেশন তুলে দেওয়া হয়।এদিনের ডেপুটেশনের বিষয়ে ধূপগুড়ি পুরসভার উপ পুর পিতা রাজেশ কুমার সিং জানায় রেল লাইনের সম্প্রসারণের কাজ করতে গিয়ে পুর এলাকার বিভিন্ন ওয়ার্ডের রাস্তা বেহাল দশা সৃষ্টি হয়েছে।রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে রাস্তা মেরামত করে দেওয়ার কথা বললেও তারা কোন রাস্তা মেরামত করেনি।এই বিষয়ে একাধিক বার ধূপগুড়ি পুরসভার পক্ষ থেকে রেল কর্তৃপক্ষ কে ডেপুটেশন দেওয়া হলে তারা আমাদের কথার কোন কর্ণপাত করেননি।এদিন ফের একবার ডেপুটেশন দেওয়া হলো।এবার যদি দ্রুত রাস্তা মেরামত করা না হয় তবে মানুষের স্বার্থে রেল অবরোধ করতে বাধ্য হবে ধূপগুড়ি পুরসভা।রেল কর্তৃপক্ষের থেকে জানানো হয় তাদের দাবি উচ্চ মহলে জানানো হবে।

No comments:

Post a Comment

Post Top Ad