নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৪জানুয়ারি :-শনিবার সন্ধ্যায় গয়েরকাটায় ৪৮ নং এশিয়ান হাইওয়েতে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল ভানু বিশ্বাস নামে স্থানীয় এক বনকর্মীর।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর,ঐ বনকর্মী এদিন সন্ধ্যায় বাড়ি থেকে বেড়িয়ে গয়েরকাটার দিকে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় পেট্রোল পাম্পের কাছে আচমকাই বীরপাড়া দিকে একটি ছোট গাড়ি দ্রুত গতিতে এসে তার সাইকেলে ধাক্কা মারলে তিনি ছিটকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান, দুমড়ে মুচড়ে যায় তার বাই-সাইকেল।ঘটনায় মাথায় আঘাতে ব্যাপক রক্তপাত ঘটে তার।এরপর গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে জলপাইগুড়ি রেফার করা হলে জলপাইগুড়ি নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। ঘটনায় ব্যাপক উত্তাজনার সৃষ্টি হয়। ক্ষুব্ধ জনতা প্রায় ১০ মিনিট এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে যার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।খবর পেয়ে ঘটনাস্থলে বানারহাট থানার পুলিশ ছুটে আসেন এবং পরিস্থিতি সামাল দিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। সুযোগ বুঝে ঘাতক গাড়িটি চম্পট দিলেও গাড়িটির নম্বর প্লেট খুলে পড়ে যাওয়ায় নম্বর সংগ্রহ করতে পেরেছে পুলিশ।সেই সুত্র ধরে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments:
Post a Comment