চুরির ব্যাটারি সহ গ্রেপ্তার ২। - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Sunday, 24 January 2021

চুরির ব্যাটারি সহ গ্রেপ্তার ২।

 

    


  নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৪জানুয়ারি :- চুরির ব্যাটারি সহ গ্রেপ্তার ২।ফুলবাড়ি সিমান্ত এলাকায় সারি সারি দাঁড়িয়ে থাকা বোল্ডার বোঝাই গাড়ির ব্যাটারি চুরির ঘটনা ঘটছিল মাঝে মধ্যই।এই বিষয় নিয়ে এন জে পি থানায় লিখিত অভিযোগও দায়ের করেছিল গাড়ির মালিকেরা।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।তবে অভিযোগের পরও এমন চুরির ঘটনা ঘটেই চলছিল।দোষিদের পাকরাও করতে একপ্রকার হিমসিম খেতে হচ্ছিল তাদের।তবে অবশেষে সাফল্য এল শনিবার।শিলিগুড়ি নৌকাঘাট মোড় থেকে ৮টি গাড়ির ব্যাটারি সহ উজ্জ্বল চৌধুরি,সমির যাদবকে গ্রেপ্তার করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।ধৃত দুজনের বাড়ি শান্তিপাড়া ও মাটিগাড়া এলাকায়।পুলিশ সুত্রে জানা গেছে ধৃতরা পুরোনো ব্যাটারি কেনাবেচা করতো।এদের সুত্র ধরেই পুরো ঘটনার তদন্ত করতে চাইছে পুলিশ।রবিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

No comments:

Post a Comment

Post Top Ad