চ্যাটার্জী ভাইদের বাড়িতেই রাত্রি যাপন করেন নেতাজী! - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Saturday, 23 January 2021

চ্যাটার্জী ভাইদের বাড়িতেই রাত্রি যাপন করেন নেতাজী!

     


   নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৩জানুয়ারি :- চুরানব্বই বছর আগে বালুরঘাটের চ্যাটার্জী ভাইদের বাড়িতেই বালুরঘাটে এসে রাত কাটিয়েছিলেন নেতাজী সুভাষচন্দ্র বোস।১৯২৮ সালের ২৬শে মে তৎকালীন কংগ্রেসের জেলা সম্মেলনে ভাষণ দিতে এই অঞ্চলে পদার্পণ করেছিলেন তিনি। পাশাপাশি উদ্বোধন করেছিলেন তথকালিন কংগ্রেসের পার্টি অফিস। বালুরঘাট হিলি ও আশপাশের এলাকার স্বাধীনতা সংগ্রামীদের যথেষ্ঠ গুরুত্ব দিতেন।জেলার দুই স্বাধীনতা সংগ্রামী হিলির প্রতাপচন্দ্র মজুমদার ও বালুরঘাটের স্বরোজরঞ্জন চট্টোপাধ্যের আহ্বানে দিনাজপুরে চলে আসেন সুভাষচন্দ্র। এসে চ্যাটার্জী ভাইদের বাড়িতেই রাত্রি যাপন করেন নেতাজী। কিন্তু প্রমোটারির কবলে পরে সেই বাড়ির বেশীভাগ অংশ প্রমোটারির কবলে পরে ধংশ প্রাপ্ত। বাড়ির বর্তমান বাসিন্দা দূর্গা চ্যাটার্জীর দাবী তিনি রাষ্ট্রপতি থেকে রাজ্যপাল অনেকের কাছেই দরবার করে পুরো বাড়িটিকে রক্ষা করতে পারেননি। শুধুমাত্র তার অংশের নেতাজীর রাত্রি যাপন করা অংশ টি রক্ষা করতে পেরেছেন। তাই তিনি সকলের কাছে আবেদন করেছেন এই বাড়িকে হেরিটেজ ঘোষণা করে নেতাজীর স্মৃতিটিকে যেন রক্ষা করা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad