নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৪জানুয়ারি :-৩০শতাংশ ভোটারকে খুশি করার জন্য কাল রাজ্যের মুখ্যমন্ত্রী নেতাজী সুভাসচন্দ্র বসুকে অপমান করেছে বললেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। দলীয় কর্মসূচি তে যোগদান করতে রবিবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌছান তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন পশ্চিমবঙ্গের সরকার ৩০শতাংশ মানুষের জন্য ৭০শতাংশ মানুষের জন্য নয়। এটা অত্যন্ত দুরভাগ্য জনক জয় শ্রী রাম বা ভারতমাতা কি জয় বলে মমতা বন্দোপাধ্যায় কে কেন অপমান করা হবে? আসলে তিনি যা করেছেন তা রাজনৈতিক এজেন্ডা সেট করছেন। শুধু ৩০শতাংশ ভোটের জন্য। যা আগামী নির্বাচনে মানুষ তার উত্তর দিবে।।

No comments:
Post a Comment