নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৩জানুয়ারি :- বালুরঘাট কলেজের তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে গতকাল সন্ধ্যায় দুই পক্ষই বালুরঘাট থানায় অভিযোগ জানাতে গেলে, এক পক্ষের নেতারা অপেক্ষা করছিল বাইরে তখনই যাদের বিরুদ্ধে অভিযোগ তারা থানার ভেতর থেকে বেরিয়েছিল। এখান থেকেই গণ্ডগোলের সূত্রপাত। থানার মধ্যেই জমায়েত হতে থাকে তৃণমূল ছাত্র পরিষদের আর এক গোষ্ঠী । পুলিশের সঙ্গে চলে দীর্ঘ বাদানুবাদ। এরপরই হঠাৎ পুলিশ মারমুখী হয়ে ওঠে। তিন জনকে এখনো পর্যন্ত আটক করেছে পুলিশ। অভিযোগ মারধর করা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের কয়েকজন কর্মীকেমুল ঘটনার সুত্রপাত গত মংগলবার রাত্রে থেকে,কলেজের টি এম সি র দুই গোষ্টীর মধ্যে ইউনিউন ঘরে এক পক্ষ তালা মেরে দেওয়াকে কেন্দ্র করে।অভিযোগ ইউনিউন ঘরে নেশা ভাংগ গাজার আড্ডা চলত।অন্যপক্ষের অভিযোগ টি এম সি র ওই গোষ্টী তাদের দখলে থাকা ছাত্র সংসদের কাজ কর্ম বন্ধ করে তাদের অপদস্ত করার জন্য এই কাজ করা হয়েছে। এই নিয়ে কয়েকদিন ধরেই উতপ্ত কলেজ চত্বর। আজ সন্ধায় এই নিয়ে দুপক্ষের মধ্যে মারপিট বাধে।
Post Top Ad
Friday, 22 January 2021
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment