নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৩জানুয়ারি :- ফের দুঃসাহসিক চুরির শহর বালুরঘাটে। অল্পের জন্য প্রাণে বাঁচলেন অসুস্থ এক মহিলা। শনিবার ভোর রাতে বালুরঘাট শহরের শবিতলী এলাকায় চুরির ঘটনা ঘটে৷ এলাকার বাসিন্দা শ্যামলী চক্রবর্তীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। রাতের অন্ধকারে শ্যামলীদেবীর গলায় থাকা সোনার মালা ছিঁড়ে নিয়ে চলে যায়। এরপর শ্যামলীদেবীর চিৎকারে চোর পালিয়ে যায়। এদিকে খবর পেয়ে এদিন সকালেই ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার আইসি অরিন্দম মুখোপাধ্যায় সহ বিশাল পুলিশ বাহিনী৷ সোনার মালার পাশাপাশি কিছু নগদ টাকা নিয়ে চম্পট দেয়। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
।

No comments:
Post a Comment