নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৩জানুয়ারি :-সাতসকালে চিতাবাঘের হামলায় জখম ৩ যুবক। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ি-১ গ্রামপঞ্চায়েতের অন্তর্গত পাগলারবাড়ি এলাকায়। ঘটনায় জখম ওই দুই যুবকের নাম হীতেশ রায় ডাকুয়া(১৯), হরিশ চন্দ্র রায় (৩৩)। অতর্কিত হামলার জেরে তাদের মুখ, কাঁধ,পিঠ ও কানে চোট লাগে। স্থানীয়রা উদ্ধার করে চূড়াভান্ডার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। সেখানে তাদের চিকিৎসা চলছে। জানা যায় সাপ্টিবাড়ির পাগলার বাড়ি বুথে একটি চা বাগানে সকলে আচমকাই চিতাবাঘ দেখতে পাওয়া যায়। চিতাবাঘটি দেখতে পান স্থানীয় এক মহিলা। তিনি চিৎকার করতেই ঘটনা চাউর হয় সবাইকে। সেই সময় আহত যুবক ও অন্যান্যরা চিতাবাঘটির তল্লাশি শুরু করেন। ঠিক সেই মুহূর্তেই আচমকা চিতাবাঘটি হামলা করে তাদের উপর। ঘটনাস্থলে পড়ে যান তারা। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। ঘটনার পরে বনবিভাগের কর্মীদের খবর দেওয়া হয়। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে সাপ্টিবাড়ি এলাকাজুড়ে।

No comments:
Post a Comment