স্টেশনে তালা মেরে আন্দোলন চালাচ্ছে ভাঙড়ের জমি ক্মিটি - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Wednesday, 27 January 2021

স্টেশনে তালা মেরে আন্দোলন চালাচ্ছে ভাঙড়ের জমি ক্মিটি

 দু দিন ধরে পাওয়ার গ্রিডের সাব স্টেশনে তালা মেরে চলছে জমি কমিটির আন্দোলন


নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৭জানুয়ারি :-

টানা দু দিন ধরে পাওয়ার গ্রিডের সাব স্টেশনে তালা মেরে আন্দোলন চালাচ্ছে ভাঙড়ের জমি ক্মিটি।একদিকে আলিপুরে জেলা শাসকের সাথে বৈঠক চলছে কমিটির নেতাদের।অন্যদিকে, ভাঙড়ের নতুনহাটে সাব স্টেশনের গেটে তালা মেরে আন্দোলন চলছে।অভিযোগ, সরকারি চুক্তি অনুযায়ী সমস্ত দাবি পূরণ করা হয়নি। এই অভিযোগ তুলে ফের পাওয়ার গ্রিডের গেটে তালা লাগিয়ে আন্দোলন শুরু করল ভাঙড়ের জমি কমিটি। মঙ্গলবার সকাল থেকে পাওয়ার গ্রিডের গেটে তালা লাগিয়ে সেখানে অবস্থান বিক্ষোভে বসেছে ভাঙড়ের জমি, জীবিকা, বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি। বেশ কিছুদিন ধরেই নতুন করে আন্দোলন দানা বাঁধতে শুরু করে। জমি কমিটি দাবি করতে থাকে সরকারি চুক্তি অনুযায়ী তাদের সমস্ত দাবি পূরণ করা হয়নি। গত ২৯ ডিসেম্বর অবিলম্বে তাদের সমস্ত দাবি পূরণের জন্য এক সপ্তাহের সময়সীমা বেঁধে দেয় জমি কমিটি। জমি কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও তাদের পক্ষ থেকে কোন তৎপরতা লক্ষ্য করা যায়নি। তাই বাধ্য হয়ে নতুন করে আন্দোলনে নামতে হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad