করণা আবহে সরকারি নির্দেশকে বুড়ো আঙ্গুল - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Wednesday, 27 January 2021

করণা আবহে সরকারি নির্দেশকে বুড়ো আঙ্গুল

    


   নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৭জানুয়ারি :- করণা আবহে সরকারি নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বেসরকারি প্রাইমারি স্কুলে চলল বাচ্চাদের ক্লাস। ঘটনাটি ঘটেছে মধ্য হাওড়ার কদমতলায় বোধোদয় নামে একটি প্রাইমারি স্কুলে। আজ সকালে প্রায় ৫০ জন ছাত্র-ছাত্রী স্কুলে ঢোকে ক্লাস করতে। সূত্রের খবর কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের এসএমএস করে ক্লাসের কথা জানায়। ক্লাস চলাকালীন স্থানীয় বাসিন্দাদের তা নজরে এলে তারা ব্যাঁটরা থানায় খবর দেয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশ এসে ক্লাস বন্ধ করে দেয়। স্কুলের প্রিন্সিপাল মলয় রায় জানিয়েছেন বাচ্চাদের অনলাইনে ক্লাস চালু থাকলেও তাদের অংক এবং ইংরেজি বুঝতে অসুবিধা হচ্ছে। তাই তাদের পড়াশোনার সুবিধার জন্য স্কুলে ক্লাসের বন্দোবস্ত করা হয়েছে। তিনি দাবি করেন কোভিদ প্রটোকল মেনে যাবতীয় সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। তিনি আরো বলেন স্কুল খোলা নেই তবে কোচিং ক্লাসের মত করে বাচ্চাদের পড়ানো হচ্ছে। এভাবে স্কুল খোলা ভুল হয়েছে। অভিভাবকরা জানিয়েছেন অনলাইনে বাচ্চাদের পড়া বুঝতে অসুবিধা হচ্ছে। তাই তারা স্কুলে বাচ্চা পাঠিয়েছেন। তবে এ থেকে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে বলে তারা স্বীকার করেন। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন গোটা ঘটনার তদন্ত করে দেখছে তারা।

No comments:

Post a Comment

Post Top Ad