নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৭জানুয়ারি :- আজকে হাওড়ার জৈন হাসপাতালে এসে বালিতে গুলিবিদ্ধ দলীয় কর্মীকে দেখতে এসে এই ভাষাতেই আক্রমণ করেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি দাবি করেন শুভেন্দু অধিকারী গতকালের সভায় যে ম্যাডাম নারুলা আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নিজেই। ওনার থাইল্যান্ডের ব্যাংক একাউন্টে প্রতি মাসে ৬ কোটি টাকা জমা হয়। রাজ্যের বড়ো বড়ো চার্টার্ড একাউন্টেন্টের মাধ্যমে ওনার স্ত্রীর ব্যাংকের একাউন্টে এই টাকা জমা হয়।তিনি আরও অভিযোগ করে বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটো পাসপোর্ট আছে। তার দুটো আইডেন্টিটি। থাইল্যান্ডের দুষ্ট চক্রের মাধ্যমে এই দুটো আইডেন্টিটি তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন তৃণমূল প্রাইভেট কোম্পানি লিমিটেড বাংলার মানুষের টাকা লুটেপুটে খাচ্ছে।
Post Top Ad
Wednesday, 27 January 2021
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment