জম্মু ও কাশ্মীরে পাকিস্তান সেনার হামলায় শহীদ হন - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Wednesday, 27 January 2021

জম্মু ও কাশ্মীরে পাকিস্তান সেনার হামলায় শহীদ হন






নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৭জানুয়ারি :-

জম্মু ও কাশ্মীরে পাকিস্তান সেনার হামলায় শহীদ হন নদিয়ার তেহট্টের রঘুনাথপুরের বাসিন্দা সুবোধ ঘোষ। বুধবার শহীদের বাড়িতে সস্ত্রীক হাজির হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। শহীদ সুবোধ ঘোষের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন রাজ্যপাল। হেলিকপ্টারে তিনি এদিন তেহট্টে পৌঁছান। 
বেশ কিছুদিন আগে সুবোধ ঘোষের বাড়িতে আসার কথা ছিল রাজ্যপালের। কিন্তু ঘন কুয়াশার কারণে তাঁর হেলিকপ্টার তেহট্টে পৌছেয়েও ফের রাজভবনে ফেরত চলে যায়। 
এদিন রাজ্যপালের সঙ্গে শহীদের বাড়িতে উপস্থিত হয়েছিলেন রানাঘাট লোকসভার সংসদ জগন্নাথ সরকার ও সদ্য বিজেপিতে যোগদান করা অরিন্দম ভট্টাচার্য। 
রাজ্যপাল এদিন শহীদের পরিবারের সঙ্গে কথা বলেন। রাজ্যপাল বলেন, শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে। তিনি আরো বলেন, প্রজাতন্ত্রের মূল কারণ, ভোট সঠিক পদ্ধতিতে হোক।

No comments:

Post a Comment

Post Top Ad