আগামী দিনে দক্ষিণ ২৪ পরগনার অনেক বিধায়ক - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Wednesday, 27 January 2021

আগামী দিনে দক্ষিণ ২৪ পরগনার অনেক বিধায়ক

 ‌‌  

   নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৭জানুয়ারি :- আগামী দিনে দক্ষিণ ২৪ পরগনার অনেক বিধায়ক, জেলা পরিষদ সদস্য-‌সহ জনপ্রতিনিধিরা বিজেপিতে যোগ দেবেন। ইতিমধ্যে সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। আজ একগুচ্ছ দলীয় কর্মসূচী নিয়ে ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলাতে এসে সংবাদমাধ্যমকে একথা বলেন বিজেপি নেতা শোভন চ্যাটার্জি। এদিন সকালে আমতলায় জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে কর্মসূচী শুরু করেন। এরপর স্থানীয় এক কৃষকের বাড়িতে গিয়ে দুপুরের আহার করেন। শেষে ডায়মন্ড হারবার আবর্তন ক্লাবের মাঠে শীতবস্ত্র বিতরণ ও জনসভায় ভাষণ দেবেন। তাঁর সঙ্গে আছেন বান্ধবী বৈশাখী ব্যানার্জি।

No comments:

Post a Comment

Post Top Ad