তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Wednesday, 27 January 2021

তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

 


নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৭জানুয়ারি :-

কলকাতায় শিক্ষকদের আন্দোলন নিয়ে তৃণমূল সরকারকে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার শালবনী থানার গোয়ালডিহা গ্রামে একটি মেলার উদ্বোধন করতে এসে দিলীপ ঘোষ সাংবাদিকদের বলেন, শিক্ষকরা এখন প্রতিনিয়ত আন্দোলনে রয়েছেন। তাদের দাবি নিয়ে রাস্তায় বসে আন্দোলন করছেন। খুবই দুর্ভাগ্য আমাদের যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে স্কুলে গিয়ে শিক্ষিত করবেন তারা রাস্তায় বসে আন্দোলন করছেন তাহলে ভবিষ্যত প্রজন্মকে শিক্ষিত করবেন কি করে। তিনি কটাক্ষের সুরে বলেন, রাজ্যে একটা ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয়েছে তাতে কেউ সুখী নয় পশ্চিমবঙ্গে। কেউ নিজেকে বঞ্চিত বলে মনে করছেন আর তাতে আন্দোলনের পথে নামছেন। সরকার আন্দোলন ঠেকাতে ব্যস্ত, উন্নয়ন আর হচ্ছে না। সরকারের উচিত শিক্ষকদের আন্দোলন ও তাদের দাবি সহানুভুতির সাথে বিবেচনা করার।

No comments:

Post a Comment

Post Top Ad