বাড়িতে মধুচক্রের আসর ! - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Sunday, 24 January 2021

বাড়িতে মধুচক্রের আসর !

       

   নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৪জানুয়ারি :- দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের চৌরঙ্গী ক্লাব সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে চলছিল বাড়িতে মধুচক্রের আসর। অবশেষে পাড়ার মহিলারাই ধরে ফেললেন হাতেনাতে। দু'জন মহিলা সহ মোট তিনজনকে পুলিশের হাতে তুলে দিল এলাকার মহিলারা। ধৃতদের মধ্যে একজন যুবক রয়েছে। বাড়ি থেকে উদ্ধার হয়েছে বোতল ভর্তি মদ সহ নেশার অন্যান্য সামগ্রী। এদিকে ঘটনাস্থল থেকে এক যুবতীকে উদ্ধার করেছে পুলিশ৷ যাকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে নিয়ে আসা হয়েছিল বলে অভিযোগ৷ ওই যুবতীকে তার পরিবারের হাতে তুলে দিতে তার পরিবারকে খবর দিয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। 



No comments:

Post a Comment

Post Top Ad