নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৪জানুয়ারি :-বহরমপুরে টেক্সটাইল মোড়ে বিজেপির যোগদান মেলার হাজির হলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এছাড়াও এদিনের এই সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা বিজেপি সভাপতি গৌরীশঙ্কর ঘোষ, বিজেপি নেত্রী মাফুজা খাতুন সহ সমস্ত স্তরের দলীয় কর্মী ও সমর্থকরা। দলীয় সূত্রে জানা গিয়েছে বহরমপুরে যোগদান মেলা সেরে জেলা নেতৃত্বের সাথে একপ্রস্ত আলোচনা সেরে এদিন লালবাগ শহরে রাত্রি যাপন করবেন তিনি। এরপর সোমবার দুপুরে জেলার নবগ্রামের ভোলাডাঙা ময়দানে দলীয় জনসভায় যোগদান করবেন তিনি। আসন্ন বিধানসভা নির্বাচনে দলের জেলা সংগঠনকে আরো মজবুত করতে এই জেলা সফর দিলীপ বাবুর বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। রবিবার দুপুরে শহরের জনবহুল এলাকায় অনুষ্ঠিত এই যোগদান মেলায় দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

No comments:
Post a Comment