নিজস্ব প্রতিনিধি, কলকাতা,৩০জানুয়ারি :- দুটি রাইফেল দুটি পাইপ গান ও ৫ রাউন্ড কার্তুজ সহ ২ যুবককে গ্রেপ্তার করল হরিশ্চন্দ্রপুর ভালুকা ফাঁড়ির পুলিশ। গোবরা ঘাট এলাকা থেকে এই দুই যুবককে গ্রেপ্তার করা হয়। গোপন সূত্রের খবরের ভিত্তিতে গোবরাঘাট এলাকায় অভিযান চালায় ভালুকা ফাঁড়ির পুলিশ। সেখানেই সন্দেহভাজন দুই যুবককে আটক করে পুলিশ। তাদের ব্যাগ তল্লাশি করে উদ্ধার হয় চারটি আগ্নেয়াস্ত্র। ধৃত দুই যুবকের বাড়ি মালদার মানিকচক থানার ধরমপুর এলাকায়। বাংলা বিহার সীমান্ত গোবরা ঘাট এলাকা থেকে আগ্নেয়াস্ত্র-গুলিউদ্ধার হওয়ায় পুলিশের অনুমান বিহার থেকে মালদায় নিয়ে আসা হয়েছিল আগ্নেয়াস্ত্র। ধৃত দুই যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আর এই ঘটনা ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেপির অভিযোগ ভোটের আগে আগ্নেয়াস্ত্র মজুদ করছে তৃণমূল।
জেলা বিজেপির সম্পাদক কিষান কেডিয়া বলেন, পঞ্চায়েত নির্বাচনের মতো বিধানসভা নির্বাচনকে ও রক্তাক্ত করতে চাইছে তৃণমূল। সেই কারণে আগ্নেয়াস্ত্র মজুদ করছে। প্রশাসনে নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত। এদিকে বিজেপির বিরুদ্ধে অস্ত্র মজুদ এর অভিযোগ করেছেন জেলা তৃণমূল নেতৃত্ব।

No comments:
Post a Comment