সবুজসাথী সাইকেল প্রত্যাখ্যান করলেন মেয়ে। - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Friday, 29 January 2021

সবুজসাথী সাইকেল প্রত্যাখ্যান করলেন মেয়ে।

  



  নিজস্ব প্রতিনিধি, কলকাতা,৩০জানুয়ারি :- বাবাকে মিথ্যা মামলায় জেল খাটিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। তাই সরকারের সবুজসাথী সাইকেল প্রত্যাখ্যান করলেন মেয়ে। স্কুলের প্রধান শিক্ষককে লিখিতভাবে তার অনিচ্ছার কথা জানান দশম শ্রেণীর ওই ছাত্রী। ওই ছাত্রীর নাম মৌতৃষা দে। বাড়ি বীরভূমের মল্লারপুর থানার ভগবতীপুর গ্রামে। মৌতৃষা স্থানীয় কুসুমি হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী। শুক্রবার তাদের সাইকেল দেওয়ার দিন ধার্য হয়। সেই মতো এদিন স্কুলের ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়ার জন্য মল্লারপুরে ময়ূরেশ্বর ১ নম্বর ব্লক কিষাণ মান্ডিতে ডেকে পাঠানো হয়। সেখানে গিয়ে সাইকেল না নেওয়ার কথা লিখিতভাবে প্রধান শিক্ষককে জানান মৌতৃষা। প্রধান শিক্ষককে লেখা চিঠিতে সে জানায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গত বছরের ১৭ সেপ্টেম্বর আমার বাবা সুশান্ত দে’কে মিথ্যা মামলায় গ্রেফতার করে। এরপর মল্লারপুর, মাড়্গ্রাম, নলহাটি ও তারাপীঠ থানা ঘুড়িয়ে ৩৫ দিন পর জামিনে মুক্তি পান। তাছাড়া যে সরকার মেয়েদের জন্য স্কুলে আলাদা শ্রেণীকক্ষ তৈরি করে দিতে পারে না, মেয়েদের সুরক্ষা দিতে ব্যর্থ সেই সরকারের সাইকেল নেব না।

No comments:

Post a Comment

Post Top Ad