নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৯জানুয়ারি :- বিধানসভা নির্বাচনের ঘোষনার আগেই এরিয়া ডমিনেশান বারুইপুর জেলা পুলিশের। শুধু তাই নয় বিগত নির্বাচনে যেসমস্ত ভোটার আক্রান্ত হয়েছিলেন ভোটের দিন তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর পুলিশের। এলাকার বাসিন্দাদের সাথে কথা। কোথাও কোনো সমস্যা আছে কিনা তাও খতিয়ে দেখছেন তারা। বারুইপুর জেলা পুলিশের ডিএসপি সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি টিম এদিন সোনারপুর ব্লকের বিভিন্ন জায়গায় রুটমার্চ করে। এছাড়া আক্রান্ত ভোটার ও তাদের পরিবারের লোকজনদের সাথে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং কোনো সমস্যা হলে অবিলম্বে পুলিশের সাথে যোগাযোগ করার আবেদন জানান তারা।

No comments:
Post a Comment