নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৯জানুয়ারি :-হলদিয়া--- বোমাবাজির আওয়াজে কেঁপে উঠল হলদিয়ার বিধায়কের বাড়ি । হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডল এর বাড়িতে গতকাল গভীর রাত্রে বোমাবাজি হয় এবং সেই বোমের আওয়াজে কেঁপে ওঠে তার বাড়ি। সকালে দরজা খুলে দেখে বাড়ির সামনেই বোম্বেটে তার বারুদ চারদিকে ছিটকে পড়েছে এবং দুটি তাজা বোমা পড়ে রয়েছে। ঘটনাস্থলে দুর্গাচক থানার পুলিশ বোম গুলোকে নিষ্ক্রিয় করে এবং উদ্ধার করে নিয়ে যায়। এলাকাবাসীরা বোম এর আওয়াজ রাতে ঘুমের ঘুমের ঘোরে চমকে ওঠেন বলে জানায় ।সকালে তারা বোম গুলো দেখে আতঙ্কিত হয় ।নিরাপত্তার বিষয় নিয়ে, সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিলেন প্রশাসনিক কর্মকর্তাদের উপরে হলদিয়ার বিধায়িকা। সিপিএমের বিধায়ক ছিলেন তাপসী মন্ডল। এখনো বাড়ির দেওয়ালে সিপিএমের লেখা ছবি ও নাম রয়েছে। কিন্তু বর্তমানে তিনি বিজেপিতে যোগদান করেছেন। বিজেপির অন্যতম তাপসী মন্ডল তার বাড়িতে গতকাল গভীর রাত্রে বোমাবাজি করে।
Post Top Ad
Friday, 29 January 2021
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment