তৃণমূল যুব কংগ্রেসের পদ থেকে পদত্যাগ করলেন অনুপম ঘোষ। - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Friday, 29 January 2021

তৃণমূল যুব কংগ্রেসের পদ থেকে পদত্যাগ করলেন অনুপম ঘোষ।

    


   নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৯জানুয়ারি :-হাওড়া সদর তৃণমূল যুব কংগ্রেসের পদ থেকে পদত্যাগ করলেন অনুপম ঘোষ। আজ তিনি তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কাছে তার পদত্যাগ পত্র পাঠিয়ে দেন। তার অভিযোগ গত কয়েক মাস ধরে তাকে দলে ঠুটো জগন্নাথ করে রেখেছে। প্রতি পদে পদে তার কাজে হস্তক্ষেপ করছে দল। তাকে কোন কাজ করতে দিচ্ছে না। বারবার দলের উচ্চ নেতৃত্বকে জানানো হলেও কাজের কাজ কিছু হয়নি। তাই তিনি পদ ছাড়ছেন। তবে এখনই পদ ছাড়লেও দল ছাড়া নিয়ে তিনি বলেন সহকর্মীদের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। দল প্রশান্ত কিশোরের সংস্থাকে পরামর্শদাতা হিসেবে নিয়োগ নিয়ে তিনি ক্ষোভ উগরে দেন। তিনি বলেন তার বিশ্বাস ছিল যারা সিপিএম এর সঙ্গে লড়াই করেছিল তারাই অন্য রাজনৈতিক শক্তির সঙ্গে লড়াই করতে পারত। দলের প্রকৃত কর্মীরা সম্মান পেল না। পিকের পরামর্শে দলের কিছু ভালো হয়নি। বরং রাজ্যজুড়ে যেভাবে মন্ত্রী এবং দল নেতারা দল ছেড়ে যাচ্ছে তাতে দলের ক্ষতি হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

No comments:

Post a Comment

Post Top Ad