কৃষক বিরোধি কালা আইনের বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Friday, 29 January 2021

কৃষক বিরোধি কালা আইনের বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ


   নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৯জানুয়ারি :-  রাজ্যে প্রথম ট্টাক্টার রালি করে প্রতিবাদ কর্মসূচী তৃনমূলের। ১০৪ টা বুথের প্রতিটা বুথ থেকে ১টা করে ট্রাক্টর নিয়ে ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ ডাঃ উমা সরেনের নেতৃত্ত্বে এই ট্টাক্টার মিছিল হয়। সাথে ছিলেন নয়াগ্রামের বিধায়ক দুলাল মূর্মূ, ব্লক সভাপতি হেমন্ত ঘোষ, কিষান ক্ষেত মজুর ব্লক প্রেসিডেন্ট গৌতম বারিক।এই প্রতিবাদ মিছিলে এলাকার চাষিদের যোগদান ছিলো চোখে পড়ার মত।গোপিবল্লভপুরের ছাতিনাশোল থেকে উড়িষ্যাসীমানা জামশোলা পর্যন্ত প্রায় ২৫ কিমি রাস্তায় ট্টাক্টার মিছিল হয়। অভিনব এই প্রতিবাদ মিছিল দেখতে এলাকায় যথেষ্ট উৎসাহ ছিলো।রালি শেষে স্ট্রিট কর্নার হয় গোপিবল্লভ পুর যাত্রা ময়দানে।সেখানে প্রাক্তন সাংসদ বলেন কৃষকদের অধিকার রক্ষার্থে মমতা বন্ধ্যোপাধ্যায় এর লড়াই তাঁর ২৬ দিন অনশন অাল্টিমেটলি কৃষকদের অধিকার রক্ষা করেছে। 

No comments:

Post a Comment

Post Top Ad