নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৯জানুয়ারি :- নিঃশর্ত নাগরিকত্বের আশায় অমিত শাহের সভায় যোগ দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মতুয়ারা এল ঠাকুরবাড়িতে l সি এ এ নিয়ে শান্তনু ঠাকুর এবং বিজেপির মধ্যে শুরু হয়েছিল মন কষাকষি l সি এ এ লাগু করবার জন্য একাধিকবার তোপ দেগেছেন শান্তনু ঠাকুর l তারপর এই আসরে নামে বিজেপি এবং সি এ এ নিয়ে বার্তা দিতে ঠাকুরনগরে আসবেন অমিত শাহ তেমন বার্তা দেওয়া হয় শান্তনু ঠাকুরকে l আগামীকাল আসেন অমিত শাহ এবং তিনি নিঃশর্ত নাগরিকত্ব নিয়ে সদর্থক কোন বার্তা দেবেন মতুয়াদের তেমন আশায় উত্তরবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে ঠাকুরবাড়িতে আসতে শুরু করেছে মতুয়ারা l তাদের আশা নাগরিকত্ব নিয়ে ভালো কিছু বলবার জন্যই ঠাকুরনগরে আসছেন অমিত শাহ সেই আশায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে অমিত শাহের সভায় পাড়ি দিয়েছেন মতুয়ারা l

No comments:
Post a Comment