পুলিশ কমিশনার হুমায়ূন কবির তার পদ থেকে ইস্তফা - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Friday, 29 January 2021

পুলিশ কমিশনার হুমায়ূন কবির তার পদ থেকে ইস্তফা

   


  নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৯জানুয়ারি :- চন্দননগর পুলিশ কমিশনার হুমায়ূন কবির তার পদ থেকে ইস্তফা দিলেন।সূত্রের খবর আগামী ৩১ জানুয়ারীর পর আর চাকরি করবেন না তিনি।হুমায়ুন কবিরের জায়গায় চন্দননগর পুলিশ কমিশনার করা হয়েছে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি গৌরব শর্মাকে।দীর্ঘদিন পুলিশে চাকরি করা হুমায়ূন কবির তার চাকরির শেষ লগ্নে এসে কেন ইস্তফা দিলেন তা নিয়ে জল্পনা তৈরী হয়েছে।তবে হুমায়ূন কবির জানিয়েছেন ব্যাক্তিগত কারনে তার এই সিদ্ধান্ত।২০১৯ সালের ২৯ জুলাই ব্যান্ডেলের তৃনমূল নেতা দিলীপ রাম খুন হন।সেই সময় চন্দননগর পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী।তাকে সরিয়ে হুমায়ূন কবিরকে পুলিশ কমিশনার করা হয় আগস্ট মাসে।সেই থেকে চন্দননগর পুলিশ কমিশনার হিসাবে দ্বায়িত্ব সামলেছেন।চলতি বছরে এপ্রিল মাসে তার অবসর নেওয়ার কথা ছিলো।একজন দুঁদে পুলিশ অফিসারের পাশাপাশি একজন ভালো লেখক হুমায়ূন কবির।তার লেখা আলেয়া গল্প নিয়ে সিনেমাও তৈরী হয়।বাম জামানায় ষষ্ঠি দূলের বাড়ি থেকে হাতকাটা দিলীপকে গ্রেফতার থেকে সল্টলেকের কুখ্যাত পিনাকী ভট্টাচার্যের ঘুম কেড়ে নিয়েছিলেন হুমায়ূন কবির।চন্দননগর কমিশনার হয়েও হুগলির কুখ্যাত দুষ্কৃতিদের গ্রেফতার করেছেন।কিছু দিন আগে তার স্ত্রী অনিন্দিতা কবির তৃনমূলে যোগ দিয়েছেন।তাই তার ইস্তফায় জল্পনা তৈরী হয়েছে।তবে কি তিনি রাজনীতিতে আসছেন।সে জল্পনায় অবশ্য জল ঢেলে হুমায়ূন কবির বলেন, লেখালেখি করার সময় পাচ্ছিলাম না,আমার লেখা গল্প নিয়ে কয়েকটি সিনেমাও তৈরী করার কথা।এখনই রাজনীতি নিয়ে কিছু ভাবছি না।

No comments:

Post a Comment

Post Top Ad