নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২২জানুয়ারি :-শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার রশিদপুর প্রাথমিক হাসপাতালে আনুষ্ঠানিকভাবে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের কোভিদ টিকা করন করা হলো। প্রথম সারিতে একশো কুড়ি জন চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের টিকাকরণ করা হয় এদিন। কোভিদ টিকাকরণ কর্মসূচির শুরুতে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন রশিদপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক তথা BMOH পুলকের সাহা। তারপর প্রদীপ প্রজ্জলন ও স্বাস্থ্যকর্মীদের উদ্বোধনী সংগীত ও নৃত্যের মধ্য দিয়ে শুরু হলো এদিনের এ কর্মসূচি। এদিনের এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর মহাকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মন্ডল,বংশীহারী থানার আইসি মনোজিৎ সরকার বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিল চন্দ্র বর্মন উপস্থিত ছিলেন বংশিহারি ব্লকের বিডিও সুদেষ্ণা পাল,CMOH গোলাম মর্তুজাসহ হসপিটালে দায়িত্বে থাকা চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা।যেসকল চিকিৎসাকর্মী ও চিকিৎসকদের টিকাকরণ করা হয়েছে তাদের এখনো পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি । করণা আবহের দীর্ঘ আট মাস পরে কোভিদ টিকাকরণে আতঙ্ক অনেকটাই কেটেছে ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সকলেই।

No comments:
Post a Comment