নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২২জানুয়ারি :-বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ দক্ষিণ দিনাজপুরের তপন থানার বালাপুরে। সকাল দশটা থেকে পথ অবরোধের ফলে বালুরঘাট - তপন রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। দু ঘণ্টা পার হয়ে গেলেও এখনো পৌঁছায়নি তপন থানার পুলিশ। এখনো চলছে পথ অবরোধ।
অবরোধকারী এলাকার বাসিন্দাদের অভিযোগ, বছর পাঁচেক আগে বালাপুর থেকে সন্ধ্যা পুকুর পর্যন্ত 5 কিলোমিটার পাকা রাস্তা তৈরি হলেও, তা বেহাল হয়ে পড়েছে। মাঝেমধ্যে মেরামতি করলে, তা নিম্নমানের হাওয়ায় কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। নতুন করে অর্ধেক রাস্তা মেরামতির কাজ হলেও বাকি রাস্তা পুরোপুরি বেহাল। ফলে দীর্ঘদিন ধরেই এলাকার বাসিন্দাদের যাতায়াতে সমস্যা রয়েছে। নতুন করে সম্পূর্ণ রাস্তা সংস্কারের দাবিতে এদিনের পথ অবরোধ। তাদে
র দাবি সঠিকভাবে মেরামতির কাজ করতে হবে।

No comments:
Post a Comment