দলবদলের মহড়া চলছে রাজ্যে - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Monday, 25 January 2021

দলবদলের মহড়া চলছে রাজ্যে

 




নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৫জানুয়ারি :-

নারদা,সারদা কান্ডের শাস্তি এড়াতেই দলবদলের মহড়া চলছে রাজ্যে। আর তৃণমূল ও বিজেপির এই যৌথ মহড়ার ফলে আর সারদা চিট ফান্ডের টাকা যেমব সাধারণ মানুষ ফিরে পাবেনা। তেমনি সারদা,নারদার অভিযুক্তদেরও আর শাস্তি হবেনা। এই অভিযুক্ত তৃণমূল নেতা,এমপি,এমএলএ সবার পিঠ বাঁচাতেই এই দল বদলের মহড়া। যার ফলে বিজেপিও রাজনৈতিক ভাবে ভরসা হারাচ্ছে। তাই তারাও তৃণমূলের পচা,গলা মাল থলেতে ভরছে। আদতে বিজেপি ছোট চোরেদের সাথে নিয়ে আরও বড়ো চোরের দল গড়ছে। বামেদের লড়াই এই ছোট ও বড়ো দুই চোরের দলের বিরুদ্ধেই। আজ বাঁকুড়ার ইন্দাসের সিনেমাতলায়  নির্বাচনী কর্মী সভায় যোগ দিতে এসে সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন সিপিএমের পলিটব্যুরোর নেতা মহম্মদ সেলিম। পাশাপাশি,তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর বিজেপি বিরোধিতাও আসলে নাটক।যখন ভাইপো,বা রাজীব কুমারকে নিয়ে কেন্দ্র নড়া,চড়া করে তখনই বিজেপি বিরোধীতা থেকে সরে এসে পিঠ বাঁচাতে উঠে পড়ে লাগতে হয়। মানুষ সেটা এখন বুঝে গেছেন। তাই দলবদল করলেও মানুষের মন জয় করতে পারবেন না তারা। নারদা,সারদা থেকে শাস্তি এড়ানোর জন্যই যে এই দল বদল তা সবাই টের পাচ্ছেন। এদিন ইন্দাসের এই কর্মীসভায় তৃণমূল ও বিজেপি এই দুই দলের বিরুদ্ধে কমরেডদের লড়াইয়ে সমান ভাবে ঝাঁপিয়ে পড়ার ডাকও দেন মহম্মদ সেলিম।

No comments:

Post a Comment

Post Top Ad