নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৫জানুয়ারি :- সারা দেশের সাথে দক্ষিণ দিনাজপুরে পালিত হল ভোটার দিবস। এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলাশাসকের ভবন চত্বরে বালুছায়া সভাগৃহে এক অনুষ্ঠানের মাধ্যমে ভোটার দিবস পালন করল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। এদিন কয়েকজন নতুন ভোটারের হাতে ভোটার কার্ড তুলে দেয়া হয়। পাশাপাশি এদিন থেকে শুরু হয় ই-ভোটার কার্ড। ই-ভোটার ওয়েবসাইটে নতুন ভোটাররা নিজেরাই নাম নথিভুক্ত করতে পারবে। দক্ষিণ দিনাজপুর জেলায় এবার নতুন ভোটার হয়েছেন ৩০,৮১৪জন। মোট ভোটার ১২ লক্ষ ৭৪হাজার ৮৬৬জন। পুরুষ ভোটার ৬ লক্ষ ৫২ হাজার ৫৭৫জন, মহিলা ভোটার ৬ লক্ষ ২২হাজার ২২৫ জন এবং তৃতীয় লিঙ্গ ৬৬ জন

No comments:
Post a Comment