চট জলদি সমস্যার সমাধান ! - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Monday, 25 January 2021

চট জলদি সমস্যার সমাধান !

   

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৫জানুয়ারি :- রাস্তাঘাট, নর্দমা, আলো জল সব সমস্যার অতি শীঘ্র ও চট জলদি সমাধান করার লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের " পাড়ায় পাড়ায় সমাধান " কর্মসূচি শুরু হল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে৷ পুরসভার উদ্যোগে সাধারন মানুষের সমস্যার কথা শুনে তা চট জলদি সমাধান করার উদ্যোগ নিলেন। পুরসভার এই উদ্যোগে খুশী এলাকার বাসিন্দারা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের " দুয়ারে সরকার " প্রকল্প সারা দেশে প্রশংসিত। দুয়ারে সরকার কর্মসূচি ব্যাপক সাফল্যের পর আরও এক যুগান্তকারী পদক্ষেপ " পাড়ায় পাড়ায় সমাধান "। দুয়ারে সরকার প্রকল্প কর্মসূচির চতুর্থ পর্যায়ের কাজ শুরুর পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে শুরু হয়ে গেছে " পাড়ায় পাড়ায় সমাধান " কর্মসূচি। ২ নম্বর ওয়ার্ডের স্কুল পাড়া এবং ১৭ নাম্বার ওয়ার্ড এলাকায় পাড়ার রাস্তায় পাথর পড়ে থাকায় যাতায়াতের সমস্যায় পড়েছিলেন। কালিয়াগঞ্জ পুরসভা এলাকার বাসিন্দাদের সেই সমস্যা শুনে তা দ্রুত সমাধান করে দেন। খুশী এলাকার বাসিন্দারা। পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচিও সাড়া পড়ে গিয়েছে উত্তর দিনাজপুর জেলাজুড়ে। 



No comments:

Post a Comment

Post Top Ad