পীর সাবের মেলায় বিশেষ আকর্ষণ ১০০টাকা পিসের রসগোল্লা। - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Monday, 25 January 2021

পীর সাবের মেলায় বিশেষ আকর্ষণ ১০০টাকা পিসের রসগোল্লা।




 নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৫জানুয়ারি :- পূর্ব বর্ধমান জেলা মঙ্গলকোট ব্লক এর মাজিগ্রাম অঞ্চলের মাদপুরে শতাধিক বছর ধরে হয়ে আসছে বড় পীর সাহেবের মেলা।ঔরস উপলক্ষে এই মেলা বসে প্রতি বছর। চলে সাত দিন।মূলত এই মেলা MBCA নামে পরিচিত।অর্থাৎ মাদপুর, বনপাড়া, চাকুলিয়া ও আয়মাপাড়া এই চারটি গ্রামের যৌথ উদ্যোগে এই মেলা পরিচালিত হয়।শতাধিক বছর ধরে এই মেলার বিশেষ আকর্ষন ১০০টাকা দামের রসগোল্লা।মেলা ঘুরতে এলে প্রত্যেকটা মানুষ এই রসগোল্লা কিনে বাড়ি নিয়ে যান।মিষ্টি প্রস্তুতকারীরা জানিয়েছেন মেলায় মিষ্টি চাহিদা থাকে যথেষ্ট।তবে এ বছর করোনাভাইরাস এর জন্য মেলা হবে কি হবে না সে নিয়ে একটা চিন্তা ছিলো মানুষের মনে। সেই কারণে মেলায় ভিড় একটু কম রয়েছে।মেলার সভাপতি মুল্লা হাসমত উল্লাহ জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও আমাদের বড় পীর সাহেবের মেলা হচ্ছে আমাদের মেলায় বিশেষ আকর্ষণ ১০০ টাকা দামের রসগোল্লা মানুষ ভক্তি করে কিনে এবং খায়। সাত দিন ধরে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে মেলা কমিটি।পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট ।

No comments:

Post a Comment

Post Top Ad