মোদি সরকারের কালো আইন - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Monday, 25 January 2021

মোদি সরকারের কালো আইন

    

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৫জানুয়ারি :- মোদি সরকার যে কালো আইন এনেছেন তার বিরোধিতা করছি। দিল্লির রাজপথে কৃষকদের দাবিকে সামনে রেখে ২৭ জানুয়ারি এক হাজার ট্রাক্টর ও কুড়ি হাজার কৃষককে নিয়ে প্রতিবাদ মিছিল এগিয়ে যাবে চাকুলিয়া থেকে ইসলামপুর। এবং মহকুমা শাসককে সারা ভারত অগ্রগামী কৃষক সংঘের পক্ষ থেকে একটি স্মারকলিপি জমা দেব। তা মহকুমা শাসকের মাধ্যমে প্রধান মন্ত্রীকে পাঠানো হবে। অনেক সংস্থা ও অনেক দলের মানুষ থাকছে ওই কৃষকদের জন্য আন্দোলনে।সোমবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক বৈঠকে এমনই জানান চাকুলিয়া বিধানসভার বাম বিধায়ক আলি ইমরান রমজ। অবিলম্বে কালো আইন প্রত্যাহার করতে হবে, শহীদ কৃষকদের ক্ষতিপূরণ দেবার পাশাপাশি শহীদ কৃষকদের পরিবারের একজনকে চাকরি দিতে হবে এবং এন আইয়ের মাধ্যমে যে কৃষকের উপর দেশ বিরোধীর মামলা করা হয়েছে তা প্রত্যাহার করে নিতে হবে। স্মারকলিপিতে এসব বিষয়ে দাবি জানানো হয়েছে।সাংবাদিক বৈঠকে তিনি আরও জানান, মমতা কৃষক দরদী হলে বিধানসভায় রেজিলুশন নিন যে কৃষকদের কেন্দ্রীয় আইন রাজ্যে কার্যকর করা যাবেনা। আমরা চাইবো তিনি কৃষক বিরোধী আন্দোলনে যোগ দিন। বিধানসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এর আগে জোট নিয়ে একটা সমস্যা হলেও এবার সুষ্ঠু ভাবে জোট হবে।বিজেপিকে প্রথম শত্রু বলে চিহ্নিত করে এই আন্দোলনে সমস্ত স্তরের মানুষকে সামিল হবার আহ্বান জানান তিনি।রাজ্যের মুখ্যমন্ত্রী কে নিয়ে সমালোচনায় মুখর হন তিনি। তিনি বলেন, বিজেপির জয় শ্রী রাম স্লোগান তৈরি করেছেন মুখ্যমন্ত্রীই। অন্যদিকে মানুষের সমস্যায় ঝান্ডা নিয়ে তিনি সবসময় দাড়ান। আর তাই এবারও তার বিধানসভায় বামেদের জয় নিশ্চিত। এবার নির্বাচনে তার এলাকায় মূলত বিজেপির সাথে বামেদের যুদ্ধ হবে। তৃণমূলের সাথে নয়।



No comments:

Post a Comment

Post Top Ad