নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৬জানুয়ারি :- শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে ৭২তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করলেন শিলিগুড়ি পুলিশের পুলিশ কমিশনার ডি পি সিং।পতাকা উত্তোলন অনুষ্ঠানে অন্যান্য উচ্চপদস্থ পুলিশকর্তারা উপস্থিত ছিলেন।অস্থির ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার সহ ডিসিপি এবং এসিপি পদমর্যাদার পুলিশ কর্তারা।জাতীয় পতাকা উত্তোলন করার পর পুলিশ কমিশনার কে গার্ড অব অনার দেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশকর্মীরা।পতাকা উত্তোলনের পর হুড খোলা জিপে করে পুলিশ কমিশনার প্যারেড গ্রাউন্ড পরিক্রমা করেন এবং কুচকাওয়াজ অনুষ্ঠান আয়োজিত হয়।প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে বেশকিছু টেবলো সাজানো হয়েছিল।অনুষ্ঠান দেখতে ভিড় জমিয়েছিলেন পুলিশকর্মীদের পরিবারের লোকজন ছাড়াও স্থানীয় বাসিন্দারা।
Post Top Ad
Monday, 25 January 2021
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment